অনিক রায়, ফরিদপুর অফিস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান মোল্যা।
জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। ২৭ হাজার ৬৬৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। এ আসনে পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট কেন্দ্রের সংখ্যা ছিল ১৯৮টি।
ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট। ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে জয়ী হন শামা ওবায়েদ। এ আসনে পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্র ছিল ১১৮টি।
ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট। ২৪ হাজার ৪৩০ ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি। এ আসনে পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্র ছিল ১৫৫টি।
ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা ছরোয়ার হুসাইন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট। ৫১ হাজার ৬৩৮ ভোটের ব্যবধানে জয়ী হন শহিদুল ইসলাম বাবুল। এ আসনে পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্র ছিল ১৯০টি।
চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি এবং একটিতে জামায়াতের প্রার্থীর বিজয়ের মাধ্যমে ফরিদপুরে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
সব মন্তব্য
No Comments