ডেস্ক রিপোর্ট: এরগো ইআরপি সল্যুশন ব্যবহারে এবং প্রতিষ্ঠানসমূহের ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকরী করে তুলতে সহায়তা প্রদানে সম্প্রতি সিনকস ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে অংশীদারিত্ব করেছে মীর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মীর ইনফো সিস্টেম।
২০১০ সালে যাত্রা শুরু করে মীর ইনফো সিস্টেম। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে মানসম্মত, সাশ্রয়ী ও প্রয়োজন-ভিত্তিক কার্যকরী সেবা প্রদান করছে। প্রতিটি খাতের ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কার্যকর সল্যুশন প্রদানে মীর ইনফো সিস্টেমে রয়েছে অভিজ্ঞ প্রকৌশলী, বিজনেস অ্যানালিস্ট ও ডিজাইনার। প্রতিষ্ঠানটির উৎপাদন, মেডিকেল, টেলিকম, রিটেইল ও সেবাখাত সহ বিভিন্ন শিল্পখাতে এক দশকেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সিআরএম, সেলস, পারচেজ, ইনভেনটরি এবং অ্যাকাউন্টিংয়ের মতো সেবাগুলো প্রদান করে এই দক্ষতার আরও বিস্তৃতিতে সম্প্রতি সিনকস ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে অংশীদারিত্ব করেছে মীর ইনফো সিস্টেম।
এই অংশীদারিত্ব নিয়ে মীর ইনফো সিস্টেমের চেয়ারম্যান শামা-ই-জহির বলেন, “একই লক্ষ্য অর্জনের পরিকল্পনার মধ্য দিয়েই সফল অংশীদারিত্ব হয়। মীর ইনফো সিস্টেম সিনকসের লক্ষ্য অর্জনে কাজ করবে, এজন্য আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, চাহিদা অনুধাবনে, সুযোগ ও ঝুঁকি চিহ্নিত করতে এবং সফলতা নিশ্চিতে প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার করতে আমরা সফলভাবে একযোগে কাজ করবো।”
ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন টেকনোলোজির ক্ষেত্রে বিশ্বমানের পণ্যের সাহায্যে, প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করার মাধ্যমে পূর্ণাঙ্গ সল্যুশন দিয়ে থাকে সিনকস। বাংলাদেশে অটোমেশন টেকনোলোজির ওপর নির্ভর করে উৎপাদনের সাথে জড়িত, এমন প্রায় প্রতিটি খাতেই অবদান রেখে যাচ্ছে সিনকস।
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাং ...
স্টাফ রিপোর্টার: চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশবাসীর মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে এ তথ্য উঠে এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা বি ...
স্টাফ রিপোর্টার: অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট জাতীয় ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ...
সব মন্তব্য
No Comments