স্টাফ রিপোর্টার :রাজধানীর ডেমরায় অভ্যন্তরীণ সড়কে অবৈধ ব্যাটারী চালিত অটো রিকশা বন্ধে অভিযান পরিচালনা করেছে ডেমরা থানা পুলিশ। ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদারের নির্দেশে ডেমরা থানা এলাকাসহ ওয়ারী বিভাগের প্রতিটি থানা এলাকায় একযোগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ সড়কে অবস্থান নেওয়া বেশ কিছু অবৈধ ব্যাটারী চালিত অটো রিকশা জব্দ করলেও মূলত এ যান রাস্তায় চালানো যাবে না বলে চালকদের নির্দেশনা দেয় পুলিশ। এক্ষেত্রে সময় সাপেক্ষে চালকদের পায়ে চালিত রিকশা সহ অন্যান্য যানবাহন বা ভিন্ন পেশায় সম্পৃক্ত হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। এদিকে অভিযানের সময় ডেমরা থানা এলাকার অভ্যন্তরীণ সড়কে থাকা হাজার হাজার অটো রিকশা দ্রুত সময়ের মধ্যে যার যার গ্যারেজে নিয়ে যায়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মোঃ শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধে রাজধানীর ডেমরা থানা এলাকার সহ ওয়ারী বিভাগের প্রতিটি থানা এলাকায় ডিসি মহোদয়ের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করেছি যা অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments