রাজশাহী অফিস: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৩-২০২৫ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
নির্বাচন কমিশনের প্রধান বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভি'র রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ। ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন,এডভোকেট এস. এম. জ্যোতি উল ইসলাম (সাফী), ইত্তেফাক পত্রিকার রাজশাহী প্রতিনিধি আনিসুজ্জামান,দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, সিনিয়র সাংবাদিক জাবেদ অপু ও সদস্য সচিব মীর তোফায়েল আহমেদ।
এ সময় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যরা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অবাধভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর অর্পণ করা হলো। তারা আশা প্রকাশ করেন, কমিশন যথাযথ ভাবে দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।
দ্বায়িত্ব গ্রহনের পর নির্বাচন কমিশন বলেন,আসন্ন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সচ্ছ নির্বাচন উপহার দিবো। কমিশন আরও আশা প্রকাশ করেন,সকল প্রার্থী ও সদস্যবৃন্দ নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করবেন।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments