ডেস্ক রিপেোার্ট: ফুটবলের জাদুকর লিওনেল মেসির অপ্রতিরোধ্য খেলায় ইউরোপসেরা ইতালিকে উড়িয়ে দিয়ে ফিনালিসিমার আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফিটাও আর্জেন্টিনা । শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পুরোটা সময় ইতালির ওপর একপ্রকার আধিপত্য বিস্তারই করেছে আলবিসেলেস্তেরা। ৩-০ গোলে ইউরোপসেরাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো দিবালার গোলে লা স্কালোনেটা আজজুরাকে বধ করেছে আর্জেন্টিনা। শেষ গোলটি বানিয়ে দেন মেসি।
বিরতিতে যাওয়ার আগে ২-০ গোলে এগিয়েই যায় আর্জেন্টিনা। বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটের দিকে লাওতারোর বাড়ানো বলে আনহেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় মেসির দল।
এর আগে ইতালির বিপক্ষে ফাইনালিসিমায় ২৮ মিনিটেই দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ফলে ৩০ মিনিট পার হওয়ার আগেই লিড নিয়ে নেয় আর্জেন্টিনা।
বাম পাশ থেকে অধিনায়ক লিওনেল মেসির এগিয়ে দেওয়া বলে পা লাগিয়ে গোলটি করেন মার্টিনেজ। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০তম গোল।
নিজে যদিও জালের দেখা পাননি। তবে ম্যাচ জুড়ে দারুণ পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেছেন লিওনেল মেসি। সতীর্থদের গোলেও রেখেছেন অবদান। ইতালির বিপক্ষে শিরোপা জয়ে ম্যাচ সেরা হয়েছেন আর্জেন্টিনা অধিনায়কই।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments