সঞ্জয় দেবনাথ, মেহেন্দিগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাজিব আহসান এর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে মেহেন্দিগঞ্জ আর অবহেলিত থাকবে না, তিনি বলেন, কারো বিরুদ্ধে আমরা কোন অভিযোগ করিনি, করবোও না আমরা জানি, যারা স্বপ্ন দেখাতে পারবে ,স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে, জনগণ তাদের সাথে থাকবে। আমরা সকল মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করব।আমরা বিগত দিনে দেখেছি পুলিশ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে। আমি মেহেন্দিগঞ্জের এমপি হলে নিরাপরাধ কাউকে কোন বাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করতে পারবে না। রাস্তাঘাট নির্মাণ করব, নদী ভাঙ্গন রোধে কাজ করব, স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নতি করব। আমি আপনাদের কাছে রাজনীতি করতে আসিনি, আমি ব্যবসা করতে আসিনি, আমি আপনাদের সেবা করতে এসেছি। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান রাজীব আহসান।রবিবার বিকাল ৩টা সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপি সদস্য সচিব শিহাব আহম্মেদ সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদ হারুন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দীনু মিয়া, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য কবির উদ্দিন আফসারী, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জাকির, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম শান্ত, সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুল মালেক, ভাসানচর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন আকন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, যুবদলের সদস্য মিজানুর মিজানুর রহমান সুমন, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাইসুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলী আওলাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল আহসান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পিকে মেহেদী হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজীব বিশ্বাস, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহবায়ক চৌধুরী শরিফা নাসরিন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, বরিশাল উত্তর জেলা তাঁতি দলের আহবায়ক জুবায়ের ইউনুস, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সরকারি সহায়তার প্রলোভন দেখিয়ে এক অসহায় বিধবাকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাসে প্রতারিত হয়ে ওই নারী ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: জেলার আটোয়ারীতে আসন্ন বাংলা শুভ নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ ...
স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments