পিরোজপুর অফিস : প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তির অপব্যবহারে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে এবং পিরোজপুর গণ উন্নয়ন সমিতির সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (PRSTU) প্রক্টর ড. আখতার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. রিয়াদ হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পিরোজপুর সদর উপজেলা হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী, এডিশনাল পিপি ওয়াহিদ হাসান বাবু, মুক্তিযোদ্ধা মো. শহিদুল হক চান, শিক্ষক নেতা ঈশ্বরচন্দ্র দাস, আ. ফ. ম. রেজাউল করিম, খায়রুন নাহার রুবি, মিজানুর রহমান খোকন, সাংবাদিক হাসান মামুন ও সাংবাদিক নুরুদ্দিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় পর্যায়ের অংশীজনরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করলেও এর অপব্যবহারের ফলে প্রযুক্তি সহায়তাপ্রাপ্ত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) নতুন নতুন রূপে সমাজে ছড়িয়ে পড়ছে। এ ধরনের সহিংসতা শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরও বলেন, TFGBV প্রতিরোধ, প্রশমন ও সচেতনতা বৃদ্ধিতে সরকার, সিভিল সোসাইটি, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ডিজিটাল উন্নয়নের পাশাপাশি নিরাপদ, নৈতিক ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ সভা থেকে প্রাপ্ত সুপারিশ ও অভিজ্ঞতা ভবিষ্যতে নীতিনির্ধারণ এবং মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে আয়োজকরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments