পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ অনুপ্রবেশ করা ভারতীয় শিশু মোঃ রাহিম শেখ (১২)কে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল ইসলামের উদ্যোগে আইনি প্রক্রিয়া করে আদালতের নির্দেশে মেনে ফেরত দেওয়া হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) বিকাল ৪ টায় রাজশাহী জেলার পবার হারুডাঙ্গা ক্যামের চর মাঝারদিয়ার এলাকায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই মাসুদ কবিরের নেতৃত্বে একটি চৌকস টিম শিশুকে নিয়ে যায়।
পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)সাথে দীর্ঘ এক ঘন্টা এসআই মাসুদ কবির নেতৃত্বে, এএসআই শাহানাজ বিপ্লব ও নয়ন সরকার হারুডাঙ্গা ক্যাম কমান্ডার মাহবুব সঙ্গে আলোচনা করে দুই দেশের শূন্য রেখায় পতাকা বৈঠক মাধ্যমে শিশুকে হস্তান্তর করেছে।
পুলিশ সূত্রে জানা যায় ভারতীয় শিশু মোঃ রাহিম ইসলাম ভারতের মুর্শিদাবাদের ইসলামপুর জেলার গোপালপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
গত বুধবার (০১ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় নগরীর পঞ্চপটি এলাকায় শেখেরচক মাদ্রাসা মাঠ এলাকায়
ভারতীয় শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দ্রুত উদ্ধার করে। নুরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শিশুটি নগরীর তালাইমারী সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন রাহিম।
এলাকাবাসী বলেন,স্থানীয় জনগণ ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ পুলিশের পেশাদারিত্ব,মানবিক মূল্যবোধ ও সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ওসি মো: রবিউল ইসলাম।
অপরাধ দমনে ওসি রবিউল ইসলামের এই ভূমিকা আরএমপির অন্যান্য থানায়ও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন অনেকে। এলাকার সুশীল সমাজ মনে করছে, এমন নিষ্ঠাবান ও জনদরদী কর্মকর্তাদের কারণেই পুলিশ প্রশাসনের প্রতি জনগণের বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল ইসলাম বলেন,শিশুকে উদ্ধার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার ড মোঃ জিললুর রহমান স্যারের নির্দেশে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আজ আদালতের নির্দোষ মেনে ভারতীয় শিশুকে বিজিবির মাধ্যমে পতাকা বৈঠক করে হস্তান্তর করা হয়েছে। ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন ওই ভারতীয় শিশু।
তিনি আরো বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা কাজ করছি। বোয়ালিয়া এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক নির্দেশনা, সহকর্মীদের নিরলস পরিশ্রম এবং সর্বোপরি স্থানীয় জনগণের সহযোগিতাতেই এই সাফল্য সম্ভব হয়েছে। অপরাধ দমনে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments