ডেস্ক রিপোর্ট: তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ১১ ও ১২ মার্চ তিন ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। আগামীকাল শুক্রবার (১১ মার্চ) রাতে দুই ভাগে উড়াল দেবেন ওয়ানডে দলের ক্রিকেটাররা। পর দিন শনিবার (১২ মার্চ) দেশ ছাড়বেন টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটাররা।
বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে গতকাল এসব তথ্য জানা গেছে। ক্রিকেটারদের প্রথম গ্রুপ শুক্রবার সকাল পৌনে ১১টায় ফ্লাইটে চড়বে। দ্বিতীয় গ্রুপ ঐ দিনই রাত ১১টায় দেশ ছাড়বে। শনিবার দিন তৃতীয় গ্রুপ ক্রিকেটারদের ফ্লাইট সকাল পৌনে ১১টায়। সবাই কাতার এয়ারওয়েজের ফ্লাইটে উড়াল দেবেন।তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশের ওয়ানডে দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে অনুশীলন শুরু করবে। সেঞ্চুরিয়নে আগামী ১৮ ও ২৩ মার্চ যথাক্রমের সিরিজের প্রথম, তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই দিবারাত্রির। ২০ মার্চ জোহানেসবার্গে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটাররা সরাসরি ঢাকা থেকে কাতারের দোহা হয়ে কেপটাউনে চলে যাবেন। সেখানে গ্যারি কার্স্টেনের একাডেমিতে দুই সপ্তাহ অনুশীলন করবেন তারা। কয়েকটি অনুশীলন সেশনে গ্যারি কার্স্টেনেরও উপস্থিত থাকার কথা রয়েছে। ডারবানে ৩০ মার্চ ও পোর্ট এলিজাবেথে ৭ এপ্রিল দুটি টেস্ট শুরু হবে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments