স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে ও বাংলাদেশ উশু ফেডারেশনের সহযোগিতায় শুরু হয়েছে ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫।
আজ শুক্রবার (১০ জানুয়ারি, ২০২৫) সকালে ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে মার্শাল আর্টের জনক, প্রথম জাতীয় প্রশিক্ষক, গ্র্যান্ডমাস্টার, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম।
ডিআরইউ’র এই আয়োজনে সম্পৃক্ত করায় কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান ওস্তাদ জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এ ধরণের আয়োজন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে ডিআরইউ’র এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন মার্শাল আর্ট (উশু) প্রশিক্ষণ আয়োজন করায় ডিআরইউকে ধন্যবাদ জানান। এই কার্যক্রম পরিচালনা করার জন্য ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বাংলাদেশে মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে মার্শাল আর্ট জাতীয় পুরস্কার প্রদানের দাবি জানান।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্য ও সদস্য সন্তানদের জন্য বছরব্যাপী ক্রীড়া উৎসব নিয়মিত কার্যক্রমের অংশ। এ ধারাবাহিকতায় এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।পাশাপাশি এ বছর ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টেসহ অন্যান্য সকল ক্রীড়া ইভেন্ট সফলভাবে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে সদস্য এবং সদস্য সন্তানদের প্রতিটি ইভেন্ট অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য কাজী শহীদুল আলম, মো: লুৎফর রহমান সিকাদার, সালাম ফারুক ও রুমেল খান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ২৭ জন সদস্য ও ৪৫ জন সদস্য সন্তান অংশ নেন। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিআরইউ চত্বরে তিন মাসব্যাপী এই মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম চলবে ।
প্রশিক্ষক হিসেবে আছেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রধান উশু প্রশিক্ষক ও ব্ল্যাক বেল্ট ৪ ডুয়ান মোজাম্মেল হক।
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments