পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে পত্তাশী জনকল্যাণ স্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকার কৃতি সন্তান মো. শরিফ মহিদুল ইসলামকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে প্রযুক্তি দলের জেলা সভাপতি মো. নাজমুল হুদা ডালিমকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন, তরুণদের প্রযুক্তিমুখী শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়নের সহ-সভাপতি মো. হেদায়েতুল ইসলাম। সঞ্চালনা করেন জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান (মহারাজ)। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমীন হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে শরিফ মহিদুল ইসলাম বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার চলার শক্তি। আমি এলাকার উন্নয়ন এবং তরুণদের কল্যাণে কাজ করে যেতে চাই।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ স-মিলপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সেখানে ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ...
খুলনা অফিস: জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ ...
সব মন্তব্য
No Comments