স্টাফ রিপোর্টার: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ লাখ নব্বই হাজার টাকা জরিমানা আদায় করে।
ঢাকার তুরাগে ছয়টি স্থানে পরিচালিত অভিযানে ৫২টি ডাবল ও একটি সিঙ্গেল আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ২০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এছাড়া, একটি বাণিজ্যিক বয়লার এবং তিনটি বাণিজ্যিক ড্রায়ারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে তিন লাখ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গাজীপুরের কালিয়াকৈরে পরিচালিত অভিযানে ২০টি বহুতল ভবন এবং পাঁচটি টিনশেড বাড়ির মোট ২৬০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজন অবৈধ গ্যাস এক ব্যবহারকারীকে পঞ্চাশ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে প্রায় ২৯০ ফুট অবৈধ পাইপলাইন এবং পাঁচটি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আল মদিনা হোটেল এন্ড সুইটস এবং সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টের ব্যবহৃত বার্নার এবং অন্যান্য অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। এসময় দু’টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা এবং দু’টি মামলা দায়ের করা হয়। এছাড়া, ১৯০টি বাড়িতে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ অভিযান নিয়মিত চলবে। এ ধরনের অভিযান গ্যাসের অপচয় রোধ ও বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ক্যানাল, সরকারি খাল ও জমি এবং ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ...
সব মন্তব্য
No Comments