ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের জেল রোডস্থ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফসিউর রহমান হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ওয়াছেল ছিদ্দিকী।
বীর মুক্তিযোদ্ধা মো.মকবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা,মো:খলিল, তাজ মো.ইয়াসিন,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ,বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বৈষম্য ও অনিয়ম বিরোধী নাগরিক সমাজের সভাপতি কমরেড নজরুল ইসলাম।
সভায় মুক্তিযোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও বিভিন্ন দাবি দাওয়ার কথা তুলে ধরেন। বক্তারা মুক্তিযোদ্ধাদের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান এবং আগামী দিনে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করা সহ সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments