বিশেষ প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমিদস্যুসহ সকল অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা আগের দিনের পুলিশ হতে চাই না। যা আইনসঙ্গত কাজ তাই হবে। পুলিশ জনতার, মানুষের জন্যই পুলিশ। এই লক্ষে আমরা কাজ করছি। কেউ যদি অন্যায়কারীদের আশ্রায় দিয়ে থাকেন সেও সমান অপরাধী। যারা সমাজে অন্যায় করে তাদের কাছে পুলিশের বার্তা পৌঁছে দিবেন। অন্যায় অপরাধ করে সমাজে টিকে থাকা যাবে না। অপরাধের শিকড় উপড়ে ফেলা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমিদস্যুসহ সকল অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হল। সাতক্ষীরাকে অবৈধ ভূমি দখল ও সন্ত্রাসের জনপদ তৈরী করতে দেওয়া হবে না। দেবহাটার খালিশাখালীর অবধৈ দখলদারি ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে তারা সাবধান হন। খুব দ্রুত আপনাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। পুলিশ সুপার এসময় অপরাধীদের ধরে দিতে পারলে বিভিন্ন ক্যাটারগরীতে পুরস্কার ঘোষণা করেন। তিনি বক্তব্যে আরো বলেন, সাতক্ষীরায় অপমৃত্যু বেড়েছে তাই এটি কমাতে অভিভাবক ও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে বলে জানান। পাশাপাশি নারীদের শিক্ষিত করার এবং নির্যাতন ও নারীদের প্রতি সহিংসতা কমানোর জন্য সচেতনতা বার্তা প্রদান করেন। সোমবার (১১ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.মুকিত হাসান খাঁন বলেন, যে সমাজে অপরাধের প্রতিবাদ হয় না, সে সমাজের উন্নয়ন সহ সব কিছু পিছিয়ে যায়। আপনারা যদি নিজেদের কন্ঠস্বর তুলে ধরেন তাহলে অপরাধীদের স্থান সমাজে থাকবেন না। দেবহাটায় যারা অপরাধ কর্মকান্ড পরিচালনা করেন তাদের তথ্য দিন। আমরা আপনাদের সহযোগীতা নিয়ে একটি নিরাপদ নগরী গড়ে তুলবো। এসময় অনুষ্ঠানে দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দীন সিদ্দীকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ও জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য ইকবাল মাসুদ, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল, যুবদলের আহবায়ক কামরুজ্জামান, শিক্ষক আবু তালেব সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এদিকে বিট পুলিশিং সমাবেশে বক্তারা পুলিশ সুপারের কাছে দেবহাটার খলিশাখালি এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানালে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
সব মন্তব্য
No Comments