অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়েছে।
১৯ জানুয়ারী (সোমবার) সকালে আনুমানিক ১০ টা হতে ১১ টা পর্যন্ত পৌরসভার ছোলনা এলাকায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই স্টোর’ নামের ওই কারখানা ও এর চারটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে প্রতিষ্ঠানটির মালিক বাহারুল বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ দল অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
তিনি বলেন,“ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করা গুরুতর অপরাধ। জনস্বাস্থ্য বিশেষ করে শিশুদের জীবনের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড সরাসরি হুমকিস্বরূপ। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান," ভেজাল ও নকল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments