রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত সদস্য ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) ডাকাতি করতে গিয়ে পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক হয়ে গণপিটুনিতে নিহত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা নাজমুল হাসানের বাড়িতে শনিবার দিবাগত গভীর রাতে ৮/৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করে।
এ সময় ডাকাত দলের সদস্য দুলাল (২৬) ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তা নাজমুল হাসানকে আঘাত করে। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে নাজমুল ও তার ছেলে উভয়েই আহত হন। একপর্যায়ে নাজমুলের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুরো বাড়িটি ঘিরে ফেলেন।
স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টাকালে গ্রামবাসী কৌশলে এক ডাকাত সদস্যকে আটক করে। পরে উত্তেজিত গ্রামবাসী আটক ডাকাতকে গণপিটুনি দেয়। গুরুতর আহতাবস্থায় ওই ডাকাত সদস্যকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ডাকাত সদস্য দুলালের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়।
অপরদিকে ডাকাত দলের হামলায় গুরুতর আহত গৃহকর্তা নাজমুলের ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানিয়েছেন, নিহত দুলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১৫টি মামলা রয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments