মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামের মজিদখান মঞ্জিলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত হানিফ শেখ (২২) পেশায় কসমেটিক ব্যবসায়ী। তিনি ভাঙ্গা উপজেলার মানিকদী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের রফিক শেখের ছেলে। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার (২১) নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি গ্রামের নুরুল ইসলাম সরদারের মেয়ে। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোগলাডাঙ্গী সদরদীর ওই বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সোমবার সকালে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী। হানিফের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments