মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে শিশু চিত্রাংকণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর বুধবার সকালে হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে থরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার। আয়োজনে সহযোগিতায় ছিলো হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বুধবার সকাল ১০টায় চিত্রাংকণ ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। অন্যান্যদের বক্তব্য রাখেন হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস বাসন্তী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা হাছিব সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা কৃষি অফিসারা বলেন জ্বালানির চাহিদার প্রধান অংশ পূরণ করছে জীবাশ্ম জ্বালানি। ফলে প্রাকৃতিক সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। কাজেই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতার কোন বিকল্প নেই। টেকসই সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানিতেই আমাদের আস্থা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা বলেন নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তির উৎস যা স্বল্পসময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। স্বাগত বক্তব্যে পরিবেশকর্মী পশুর রিভার ্ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন জ্বালানি নিরাপত্তার স্বার্থে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি পরিহার করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। সভাপতির বক্তব্যে সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণ জীবাশ্ম জ্বালানির উত্তোলন ও ব্যবহার। কাজেই জলবায়ু উষ্ণতা রোধে ন্যায্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির উপর আস্থা রাখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ”বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য” বিষয়ক শিশু চিত্রাংকন ও ”বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপরই নির্ভরশীল” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments