চট্টগ্রাম অফিস: কক্সবাজারে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে।
নিহত হয়েছেন জাহাজটির কর্মচারী জাহেদ হোসেন (৩৫)। তবে দুর্ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু জাহাজের অর্ধেকের বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
তাসনিম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানার বাইরে। এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে হঠাৎ জাহাজ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা দিলে ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজের অন্যান্য কর্মচারীরা দ্রুত নিরাপদ স্থানে চলে যান।
প্রশাসন জানিয়েছে, ঘাটে নোঙর করা অন্যান্য পর্যটকবাহী জাহাজগুলো অক্ষত রয়েছে। শীতকালীন পর্যটক চলাচলকে মাথায় রেখে নোঙর করা জাহাজগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments