ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত এই উৎসবে তাদের মাঝে আম, কাঁঠাল, লিচু, জামসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ করা হয়।
গুলশানের বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সংগৃহীত এসব মৌসুমি ফল সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয়। এ সময় গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ সোসাইটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, “আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তার মধ্যে অভাবগ্রস্ত মানুষেরও অধিকার রয়েছে। তাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। গুলশানের বাসিন্দারা নিজেদের ঘরের ফল সেই মানুষদের সঙ্গে ভাগ করে নিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটিই একটি সভ্য ও সহমর্মী নগরীর প্রকৃত পরিচয়।”
গুলশান সোসাইটি জানিয়েছে, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments