পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদার (৬৫) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েক দিন আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের প্রথম জানাজা শুক্রবার (১২ ডিসেম্বর ২৫) বাদ জুমআ পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং তার গ্রামের বাড়ি চুঙ্গাপাশায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি দুর্গাপুর ইউনিয়নের স্থানীয় উন্নয়ন ও জনসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments