মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি বুধবার (২৭ আস্ট) ৩৫তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায় জানিয়েছে। এইচএসসি পরীক্ষার্থী এই ব্যাচ দীর্ঘ ৬–৯ বছরের প্রশিক্ষণপর্ব শেষ করে বিকেএসপিতে তাদের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত করেছে।
প্রশিক্ষণার্থীদের বিদায়কে স্মরণীয় করতে বিকেএসপি কর্তৃপক্ষ এক অভিনব আয়োজন করেছিল।কলেজ থেকে প্রধান ফটক পর্যন্ত রাস্তার দু’ধারে সারিবদ্ধভাবে উপস্থিত কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের ফুলের পাঁপড়ি ছুঁড়ে বিদায় জানান। এ সময় বাদক দলের সুরের মূর্ছনা পরিবেশকে আরও আবেগঘন করে তোলে। প্রতিষ্ঠানের মহাপরিচালক সহ সকল কর্মকর্তা ও কর্মচারী অশ্রু ভেজা চোখে ব্যাচ’৩৫ এর প্রশিক্ষণার্থীদের বিদায় জানান। গতকাল সন্ধ্যায় বিকেএসপি অডিও-ভিজ্যুয়াল সেন্টারে একটি বিশেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিদায়ী প্রশিক্ষণার্থীদের রজনীগন্ধার ফুল দিয়ে স্বাগত জানান ক্ষুদে প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন দুই প্রশিক্ষণার্থী ও শ্রেণি শিক্ষক। অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষপর্বে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম বিদায়ীদের উজ্জল ভবিষ্যতের জন্য উপদেশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।পরে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন।৩৫ ব্যাচের প্রশিক্ষণার্থীরা বিকেএসপি’র এ আয়োজনে সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments