বরিশাল-২ আসন
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতিকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনিস্টটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল -২ (বানারীপাড়া -উজিরপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। এসময় তিনি বলেন,জনগনের অকুন্ঠ সমর্থনে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দল-মত নির্বিশেষে যোগ্যদের চাকুরি হবে। প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী একটি করে ফ্যামিলি কার্ড পাবেন, খাল খননসহ কৃষিখাতের বৈপ্লবিক উন্নয়ন সাধন করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আর কোনো দেশে জামায়াত ইসলামী নামে কোনো দল নেই। জামায়াত কোনো ইসলামি দল নয়। তারা ভোটের নামে জান্নাত বিক্রি করে কিন্তু জান্নাত দেয়ার মালিক তারা নয়,একমাত্র মালিক মহান আল্লাহ।তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তাদেরকে কেউ ভোট দিবেন না। দলের নেতা-কর্মী, সমর্থক ও জনতার উদ্দেশ্যে তিনি বলেন , ১২ ফেব্রুয়ারী সারাদিন আপনারা ভোট কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন। যাতে কোনো দল ভোট কারচুপি করতে না পারে।
তিনি নির্বাচিত হলে বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ব্রিজ নির্মানের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন এবং খেয়া চলাচলের টোল ফ্রি করার ঘোষনা দেন।
উঠান বৈঠকে বিশেষ বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন ও বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবুল কালাম শাহীন।বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েলের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শের -ই-বাংলা এ কে ফজলুল হকের নাতনী বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান একে রিপা হক,বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আহসান কবির নান্না হাওলাদার, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম , উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার প্রমুখ। এদিকে উঠান বৈঠকে উপস্থিত হয়ে বরিশাল -২ আসনে এনপিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাহেব আলী হাওলাদার রনী নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে সমর্থন জানান। এছাড়াও উঠান বৈঠকে শের-ই বাংলা একে ফজলুল হকের নাতি একে ফাইয়াজুল হক রাজুর স্ত্রী সালমা ফাইয়াজ ও ছেলে একে ফারদিন ফাইয়াজ সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments