পিরোজপুর অফিস: সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামে এক কৃষকের রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় অল্পের জন্য বসতঘর রক্ষা পায়। ভুক্তভোগী আব্দুল বারেক শেখ (৭৫) জানান, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় শেষে তিনি পাশের একটি বাড়িতে ছিলেন। এ সময় হঠাৎ স্থানীয়দের চিৎকারে বাড়িতে ছুটে গিয়ে দেখেন তার রান্নাঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের সহায়তায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বসতঘরে ছড়িয়ে পড়েনি। তিনি দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কেউ বা কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে তিনি পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ফাতেমা আক্তার বলেন, আগুন লাগার কিছুক্ষণ আগে তিনি ঘরটির আশপাশে দুইজন অজ্ঞাত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেছেন। তবে তিনি কাউকে শনাক্ত করতে পারেননি। স্থানীয় বাসিন্দা সুমন শেখ জানান, আগুনের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments