আইরিশদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগ্রেসরা

প্রকাশ : 30 Nov 2024
আইরিশদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগ্রেসরা

স্টাফ রিপোর্টার: এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার (৩০ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এর আগে প্রথম ম্যাচে ১৫৪ রানে জিতেছিল টাইগ্রেসরা।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড। ৫০ ওবারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ৩৬ রান হাতে রেকেই জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে ২-০ তে এগিয়ে আছে স্বগতিকরা। 

আগামী ২ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

;