মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকার সাভারে বিএনপি'র নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সাভার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই নির্বাচনী মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ধানের শীষের প্রচারণা মিছিলে বিশেষ আকর্ষণ ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) ও বিএনপি নেত্রী মিনি আক্তার ঊর্মি।সাভার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফজলুল হক ফালান, সাধারণ সম্পাদক হাজী মোঃ আলী মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মিয়া বাহাদুর ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন হাওলাদারের নেতৃত্বে এই নির্বাচনী মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের আনন্দপুর তেল পাম্প থেকে শুরু হয়ে ৯ নং ওয়ার্ডের আনন্দপুর,গেন্ডা,মাঝির মোড়, বটতলা প্রদক্ষিণ করে ব্যাংক টাউনে গিয়ে শেষ হয়। ঢাকা -১৯( সাভার আশুলিয়া) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেওয়ান সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু,পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আরিফ, যুবদল নেতা ফরহাদ, শ্রমিক দলের সুমন, সাভার মডেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল, ছাত্রনেতা তায়েম ইসলাম প্রমুখ। প্রচারণা মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এ সময় সাভার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী মোল্লার সঞ্চালনায় এবং ফজলুল হক ফালানের সভাপতিত্বে নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে বিশেষ বক্তব্য রাখেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments