ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা -৩ (চাটমোহর, ভাংগুড়া ,ফরিদপুর) আসনে নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থী জনাব হাসান জাফির তুহিন কর্তৃক উত্থাপিত অভিযোগ ও নির্বাচন স্থগিত সংক্রান্ত গুজব ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন বেসরকারি ভাবে নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজগর সাহেব। ১৩ ই ফেব্রুয়ারি ২৬ শুক্রবার রাত ৯ টা ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের জানান ।তিনি বলেন গতকাল রাতে তিন উপজেলার প্রাপ্ত ফলাফল একত্রিত করে নির্বাচন কমিশন আইনগত ভাবে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন। এরপর ও বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন পরিকল্পিত ভাবে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে জনগণের মাঝে সন্দেহ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেনি, চূড়ান্ত ফলাফল সরকারী বিধি মোতাবেক প্রকাশ হয়েছে । জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ আনা হয়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করেন গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য। পাবনা -৩ এর সচেতন জনগণের প্রতি গুজব এ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments