আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওমান সমিতি চট্টগ্রামের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী এবং ওমানে বাংলাদেশ দূতাবাস।
দুর্ঘটনাটি ঘটেছে মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল বাতিনাহ অঞ্চলের আল মিলিদ্দা আল মোছানা এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়ির এয়ার কন্ডিশনার গ্যাস সিস্টেমে হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই চার ভাই প্রাণ হারান। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা। তারা সবাই প্রবাসে কর্মরত ছিলেন।
ওমান সমিতি চট্টগ্রামের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানান, নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে। একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ার ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছিলেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে। প্রাথমিকভাবে গাড়ির এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের কথা বলা হলেও চূড়ান্ত প্রতিবেদনের জন্য তদন্ত চলছে। প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে গাড়ি ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অনুরোধ জানিয়েছে দূতাবাস।
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
সব মন্তব্য
No Comments