ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাব কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। গত ২০ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা ঐ দিন চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি তৃতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত মোট চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য এই প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপে বাছাই করে চূড়ান্ত পর্বে ২০০ প্রার্থীদেরকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ডিয়াবাড়ি মাইলেস্টোন কলেজ স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি ডে-গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহাব বাগচী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক এর পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন। এছাড়া স্পন্সরশীপ পার্টনার আল আরাফাহ ইসলামী ব্যাংক, আমান গ্রুপ ও পপুলার ফুড এর কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিরা সকলেই বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের জাতীয় পর্যায়ের এরকম আয়োজনের প্রশংসা করেন এবং ক্লাবের সভাপতি জনাব এটিএম আনসারী কে ধন্যবাদ জানান। ভবিষ্যতে তারা সকলেই এরকম আয়োজন ও উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন প্রতিযোগী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় যে, বাছাই পর্ব উত্তীর্ণ হয়ে আজকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত। তারা আরো বলেন, এ ধরনের জ্ঞান চর্চা মূলক প্রতিযোগিতার আয়োজনের ফলে তাদের সন্তানদের সাধারণ জ্ঞান তথা সার্বিক জ্ঞান ভান্ডারের প্রসারণ ঘটবে। প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা কমপক্ষে দুবার আয়োজনের ব্যাপারে তারা মতামত প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments