জাতীয় নির্বাচন
আঃ রহিম সরদার (বরিশাল) উজিরপুর : সন্ধ্যা ও কচাঁ নদী দ্বারা বেষ্টিত বরিশাল-২ আসন। উজিরপুর ও বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮৫ হাজার ৮০৭ জন। এর মধ্যে নারী ভোটার প্রায় অর্ধেক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের মাঠে তুমুল লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মধ্যে—এমনটাই মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটি ও বরিশাল জেলা কমিটির সদস্য এবং উজিরপুর উপজেলা কমিটির সভাপতি এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু নির্বাচনী মাঠে একজন পরিচিত, পরীক্ষিত ও জনপ্রিয় মুখ। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি এই আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর উদ্যোগ ও তত্ত্বাবধানে এ এলাকায় গড়ে উঠেছে বহু স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, ক্লাব, পাঠাগার, গেট ও তোরণ।
এর মধ্যে গুঠিয়া আইডিয়াল কলেজ, জল্লা আইডিয়াল কলেজ, সাতলা আইডিয়াল কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ—২০ হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ মাঠ নির্মাণ করে এলাকাবাসীর কাছে উন্নয়নের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। উন্নয়ন ও জনসেবার এই ধারাবাহিকতার কারণেই সাধারণ ভোটারদের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে।
২০০৮ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরও রাতের আঁধারে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে ফলাফল পরিবর্তনের অভিযোগ আজও এলাকাবাসীর মুখে মুখে শোনা যায়। তাঁর পক্ষে প্রতিদিনই গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চারটি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্ধিতা করার তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। সবকিছু মিলিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এস সরফুদ্দীন আহম্মেদ সান্টুই বিজয়ের হাসি হাসবেন—এমনই প্রত্যাশা করছেন তাঁর ভোটার ও সমর্থকরা।
উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, সহসভাপতি এসএম আলাউদ্দিন, সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান টুলু জানান সান্টু সরদারের বিগত দিনের উন্নয়ন ও জনসেবার কারনেই ভোটাররা জোট বেদেছে তাকে বিজয়ী করতে।
বিভিন্ন দেশ-বিদেশ থেকে এসে সান্টু সরদারের ভক্ত সমর্থকরা ইতিমধ্যে গ্রামে গ্রামে জনসংযোগ করে ভোট প্রার্থনা করছেন।
আমেরিকা থেকে ফিরে আসা কেন্দ্রীয় বিএনপির প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক( যুক্তরাষ্ট্র ভিক্তিক) কবির হাসান মৃধা জানান সান্টু সরদার বলতেন কাফনের তো কোনো পকেট নেই, যেতে হবে খালি হাতে।তাই জনগনের সেবাই তার একমাত্র লক্ষো।
সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করে বলেন সেন্টু সরদার একজন আলোক বর্তিকা, নিঃস্বার্থ ভাবে দেশ ও জনগনের জন্য সুগন্ধি ছড়াচ্ছেন।
বামরাইল ইউনিয়নের ৮ নং ওয়াড বিএনপির সম্পাদক ফারুক হাসান চুন্নু বলেন সেন্টু ভাইর কোনো তুলনা নাই ।তিনি সৎ ও আদর্শবান ব্যাক্তি। তাকে এমপি হিসেবে দেখতে চাই।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান। এই আসনে স্বাধীনতার পর প্রথম জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে প্রথম নির্বাচনেই বাজিমাত করার আশাবাদ ব্যক্ত করছেন তাঁর সমর্থকরা। ফজরের নামাজের পরে প্রতিটি গ্রাম গঞ্জে জনসংযোগ চালাচ্ছেন নেতাকর্মীরা।
এছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মাওলানা নেছার উদ্দিন,
বাংলাদেশ জাসদের মোটরগাড়ি প্রতীকের আবুল কালাম আজাদ বাদল,
জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের অ্যাডভোকেট আব্দুল জলিল,
জাতীয় পার্টি (জেপি) বাইসাইকেল প্রতীকের আব্দুল হক,
গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের রঞ্জিত কুমার বাড়ৈ
এবং এনপিপির আম প্রতীকের সাহেব আলী।
জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮৫ হাজার ৮০৭ জন। এর মধ্যে উজিরপুর উপজেলায় ২ লক্ষ ৩২ হাজার ৮৯৪ জন। মোট কেন্দ্রের সংখ্যা ১৪০টি, উজিরপুরে ৮৪টি। মোট বুথের সংখ্যা ৯১২টি,এর মধ্যে উজিরপুরে ৫৭৪টি।
উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আলী সুজা জানান এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনে রাজনৈতিক কোন সহিংসতা নেই।পরিবেশ ভালো রয়েছে।
বিএনপির ঘাটি হিসেবে পরিচিত বরিশাল ২ আসন।তবে এ আসনটিতে সাধারণ আওয়ামীলীগের বিশাল একটি ভোট ব্যাংক রয়েছে। তাদের ভোটের সমিকরনে পাল্টে যেতে জয় পরাজয়।সর্বশেষ কে হাসবেন শেষ বিজয়ের হাসি এটিই দেখার বিষয়।
পিরোজপুর অফিস: পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় তিন শিশু সন্তানকে রেখে এক মা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই নারীর নাম মুক্তা বেগম (২৭)। বুধবার (৮ এপ্রিল) সকাল আন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমের স্বাক্ষর জালিয়াত করে ভূয়া প্রত্যায়ন তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার শফিউর রহমানের বিরুদ্ধে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতন করে স্ত্রী মারিয়া আক্তারকে (১৮) হত্যা মামলার আসামী ঘাতক স্বামী রবিউল মৃধাকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বু ...
সব মন্তব্য
No Comments