মাহাবুবুর রহমান: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন এরশাদ পুত্র এরিক।
আজ বুধবার বারিধ প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরনসভা ও দোয়া মাহফিলে এই ঘোষনা দেন এরশাদ পুত্র। এ সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।
নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। কো-চেয়ারম্যান করা হয় এরশাদের সাবেক সহধর্মিণী বিদিশা সিদ্দিক ও এরশাদের আরেক পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদকে।
এসময় এরিক তার বক্তব্যে আরো বলেন, আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন আমার চাচা জিএম কাদের রাতের আঁধারে বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।
স্মরণসভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদিশা সিদ্দিক, মাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।
সভা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা।
সিলেট অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথ ...
স্টাফ রিপোর্টার: প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে জনাব হাসানুল হক ইনুর উপর চাপিয়ে দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, তার বিরুদ্ধে দায়েরকৃত শতাধিক মিথ্যামামলা প্রত্যাহার, নতুন করে ‘শাপলা ...
বগুড়া অফিস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, গবেষণার ফ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী গত ২৪ জুলাই ২০২৬ তারিখে তিনি গুরুতর অসুস্থত ...
সব মন্তব্য
No Comments