সিলেট অফিস: হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরির গেজেট অবিলম্বে বাস্তবায়ন, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘন্টা শ্রমদিবস কার্যকরের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি।
উল্লেখিত দাবিতে সোমবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সম্মুখ হতে মশাল হাতে একটি মিছিল সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু , সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি লিলু মিয়া, বর্তমান সভাপতি সুরঞ্জিত দাস, সাধারণ সম্পাদক টিটু দাস, সদস্য মতিউর রহমান, সৌরভ দাস,জিয়াউর রহমান, ইজাজুল মিয়া, প্রমূখ। মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর,সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সিনিয়র ওস্তাদ মোঃ আশ্রাফ মিয়া,ওস্তাদ তাজুল ইসলাম, ওস্তাদ মোঃ শহীদ,সাআইদৌলা (প্রাঃ) এন্টারপ্রাইজ লিমিটেড এর নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলী আকবর, সদস্য শাহাবুদ্দিন, নাজির হোসেন,সুমন।
বক্তারা বলেন চলতি বছরের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী যে মাসে গেজেট ঘোষণা হয়, সেই মাস থেকেই ঘোষিত মজুরি কার্যকর করার কথা। অথচ প্রায় ৯ মাস অতিবাহিত হতে চললেও এখনও পর্যন্ত অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানসমূহে ঘোষিত গেজেট বাস্তবায়ন করা হচ্ছে না। সরকার ঘোষিত গেজেট অনুযায়ী মজুরি পরিশোধ করা না হলে শ্রম অধ্যাদেশ-২০২৫ এর ২৮৯-ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মালিককে ১ বছর পর্যন্ত কারাদন্ড এবং ২০ হাজার হতে ৫০ হাজার টাকা জরিমানাসহ গেজেট অনুযায়ী শ্রমিকের সকল বকেয়া পাওনা পরিশোধ করার কথা বলা হয়েছে। সে মোতাবেক সরকারের সংশ্লিষ্ট দপ্তর কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় গত ২০ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই সাথে
সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহে নিন্মতম মজুরির গেজেট বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। তথাপি সরকার ও মালিক-কোন পক্ষ থেকেই কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় শ্রমিকদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করে। হোটেল শ্রমিকদের সুুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার তাগিদে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে ক্রিয়াশীল সারাদেশের সংগঠনসমূহ নিয়ে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সংগ্রাম পরিষদ দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিকদের সাথে মতবিনিময় করে অনতিবিলম্বে সরকার ঘোষিত নিন্মতম মজুরি এবং নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, ৮ ঘন্টা শ্রমদিবসসহ শ্রমআইনের প্রাপ্য সুযোগ সুবিধা কার্যকর করা না হলে সারাদেশে হোটেল রেস্তোরাঁ সেক্টরে বিক্ষোভ অব্যাহত থাকবে। ফলে সরকার ঘোষিত নিন্মতম মজুরির গেজেট অবিলম্বে বাস্তবায়ন, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘন্টা শ্রমদিবস কার্যকর করার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে সংগ্রাম পরিষদের একের পর এক ধারাবাহিক কর্মসূচি থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments