দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জল হোসেন (৩০) নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খলিসাকুন্ডি বাজারের একটি দুইতলা ভবনের দ্বিতীয়তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উজ্জল হোসেন খলিসাকুন্ডি এলাকার ঈমান আলীর ছেলে এবং সে পেশায় ট্রাক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খলিসাকুন্ডি বাজারের আসাদুল হকের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন ট্রাক চালক উজ্জল হাসেন। গতকাল মঙ্গলবার বিকেলে ওই বাড়ি থেকে দূর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক আসাদুল হক তালাবদ্ধ ঘর খুলে উজ্জলের অর্ধগতি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ ওই কক্ষে আটকিয়ে রেখে বাইরে থেকে তালা ঝুলানো হয়।
বাড়ির মালিক আসাদুল হক জানান, ৭ মাস আগে উজ্জল তার বাড়ির বাসা ভাড়া নিয়ে থাকতো সেখানে। গত ১০ ফেব্রুয়ারি রাতে উজ্জল আমার ছেলেকে ফোন দিয়ে বাসাভাড়া বাবদ ৩ হাজার টাকা দেয়। এরপর থেকে তার সাথে আমাদের আর যোগাযোগ হয়নি। আজ তালাবদ্ধ ঘর খুলে তার লাশ পাওয়া যায়।
মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, খলিসাকুন্ডি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে উজ্জল হোসেন নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ ওই কক্ষে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments