মালেশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ সেরা বাংলাদেশ নারী দল

প্রকাশ : 17 Dec 2024
মালেশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ সেরা বাংলাদেশ নারী দল

ডেস্ক রিপোর্ট: জয় অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালেশিয়াকে ২৯ রানে অলআউট করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবং গ্রুপ সেরা হয়েছে বাংলার নারীরা ।

আজ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের নারীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালামপুরে অনুষ্ঠিত 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ১২০ রানে মালেশিয়াকে হারিয়েছে। এর ফলে সুপার ফোর নিশ্চত করেছে বাংলাদেশ।

এরআগে সোমবার (১৬ ডিসেম্বর) মালেশিয়ার কুয়ালামপুরে অনুষ্ঠিত 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৮ রানে শ্রীলংকাকে হারিয়েছে।

বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে বাংলাদেশ। জবাবে স্বাগতিক মালেশিয়া ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে অলআউট হয়। 

সুপার ফোরে খেলবেন বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকা।


সম্পর্কিত খবর

;