নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে আপন দুই ভাই। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিষ্পাপ দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতরা হলো ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের ছেলে আবু বক্কার (৫) এবং ওমর ফারুক (২)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল আবু বক্কার ও ওমর ফারুক। ওই সময় তাদের মা ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, খেলার ছলে কোনো এক সময় তারা বাড়ির পাশেই অবস্থিত পুকুরের ঘাটে চলে যায় এবং অসাবধানতাবশত একজন পানিতে পড়ে গেলে অন্যজনও তাকে বাঁচাতে গিয়ে একসাথে পানিতে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে মা সন্তানদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাদের না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের দিকে যান তিনি। সেখানেই ভেসে ওঠে দুই সন্তানের নিথর দেহ। মায়ের আকুল আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। তাৎক্ষণিক দুই শিশুকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
দিনমজুর মাজেদুল শেখের দুই শিশুপুত্রের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো ভাটিয়া গ্রামে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারি আর বুকফাটা আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারছেন না। ফুটফুটে দুটি শিশুর এভাবে অকালে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ।স্থানীয় সচেতন মহল এই ঘটনার পর শিশুদের জলাশয়ের কাছাকাছি যাওয়ার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments