বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ৮ম আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রানার্স আপ হয়েছে। এই প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স আপ হয়। আজ ৩০ এপ্রিল ২০২৫ বুধবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. উপমা কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন এবং ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ২টি স্বর্ণ ও ১টি তাম্র্র জিতে মোট ১১ পয়েন্ট অর্জন করে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২টি স্বর্ণ জিতে ১০ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়। কবি সুফিয়া কামাল হল ৩টি স্বর্ণ ও ১টি তাম্র্র জিতে ১৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। রোকেয়া হল ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য জিতে ৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments