ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন সভাপতি জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল । শুক্রবার ( ৩০ মে ) বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
সভার শুরুতে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ঘোষণা করা হয়। এরপর পরিচালকগনের ভোটে সভাপতি মনোনীত হন সাবেক অধিনায়ক বুলবুল।
নাজমুল হাসান ও ফারুক আহমেদের মতো তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে ৮ পরিচালকের অনাস্তা প্রস্তাবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এসময় বুলবুলকে কাউন্সিলর মনোয়ন দেওয় হয়। রাতে প্রজ্ঞাপন জারি করে সরকার।
গত দুই দিন থেকেই জোরালোভাবে আলোচনা চলছিল সভাপতি হিসেব দায়িত্ব পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল।
৫৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বেশ কয়েক বছর যাবৎ আইসিসির ডেপলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।দেমের ঘরোয়া ক্রিকেটে আশির দশকের মাঝামাঝিতে এই ক্রিকেটারের পদচারনা শুরু। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেমের অনিনায়ক ছিলেন। তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। অভিষেক টেস্টে এক স্মরণীয় সেঞ্চুরি করেন বুলবুল। ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলে শেষ করেন নিজের ক্যারিয়ার।
২০০৩ সালে খেলা ছাড়ার পর কোচিংয়ে নাম লেখান আমিনুল ইসলাম বুলবুল। তার কোচিংয়ে ঢাকা প্রিমিয়াম লীগে শিরোপা জয় করে আবহনী লিমিটেড। পরে পরিবারসহ অস্ট্রেলিয়া পারি জমান তিনি। নতুন অধ্যায় শুরু হয় এশিয়া ক্রিকেট কাউন্সেলের
ডেপলপমেন্ট ম্যানেজার হিসেবে। সেখান থেকে গত কয়েক বছর আইসিসিতে কাজ করে আসছিলেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments