আনিছ আহমেদ (শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার তামাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও এলাকার মজিবর রহমানের ছেলে মিলন এবং রাংটিয়া এলাকার জবেদালীর ছেলে আশরাফুল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার এসআই কানাই লাল চক্রবর্তী, এএসআই সাদ্দামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তামাগাঁও এলাকায় মিলনের বাড়িতে অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয় এবং দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৬০০ টাকা।
পরে সোমবার (১০ আগস্ট) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর গ্রেপ্তার দুজনকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments