স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্রকল্পে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে প্রকল্প কর্তৃপক্ষ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ‘সবুজ আগামীর প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বিষয়ক জাতীয় সেলের উদ্যোগে গত ২৬ জুন নরসিংদীর মাধবদীর আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের খালি জায়গায় প্রায় দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সেলের সদস্য ও কারিগরি বিশেষজ্ঞ জামিল বশীর জেবি।
অভিযোগ অনুযায়ী, চারা রোপণের তিন দিন পর ২৯ জুন দিবাগত রাত প্রায় ৩টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্রকল্পে প্রবেশ করে পোস্ট ক্যাম্পে ভাঙচুর চালায়। পরে সারিবদ্ধভাবে রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা কেটে ফেলে।
এ ঘটনায় ২ জুলাই আবাসন প্রকল্পের প্রজেক্ট স্টাফ রাজীব হোসেন মাধবদী থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রকল্প কর্তৃপক্ষের দাবি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোজাম্মেল, সিরাজুল, তাহারুল, মামুন, মাসুদ, ফিরোজ ও আমান নামে সাতজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতুলিয়া এলাকায় এবং তারা পার্শ্ববর্তী একটি আবাসন প্রতিষ্ঠানে কর্মরত।
রাজীব হোসেন বলেন, “আমরা নিয়মিত গাছগুলোর পরিচর্যা করছিলাম। হামলার সময় চারাগুলো কেটে ফেলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দ্রুত আইনগত পদক্ষেপ চাই।”
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। অভিযোগে যাঁদের নাম এসেছে, যাচাই-বাছাই শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, “আমরা তিন বছর ধরে এখানে বৃক্ষরোপণ করে আসছি। এবারও দুই হাজার চারা রোপণ করা হয়েছিল। যখন সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে, তখন পরিকল্পিতভাবে গাছ কেটে ফেলা অত্যন্ত নিন্দনীয়। গাছগুলো রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে, এটাই সবচেয়ে বড় অপরাধ। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
মহাসিন মিয়া লিটন, বরিশাল অফিস: প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।সোমব ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ: রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিকরণ ও কৌশলগত বিক্রয়ের উদ্যোগের প্রতিবাদ এবং সেতাবগঞ্জ চিনিকল রাষ্ট্রীয় মালিকানায় পুনরায় চালুর দাবিতে দিনাজপুরের বোচাগঞ্ ...
সিলেট অফিস: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই ...
সব মন্তব্য
No Comments