আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মারুফ হাসান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চুরি, মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ কর্মকাণ্ড দমন, বাজার মনিটরিং জোরদার, যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় গুরুত্বসহকারে আলোচিত হয়।
সভায় বক্তারা বলেন, মাদক ও অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নে ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে আজ ১২ জুন শুক্রবার উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা আনুমানিক ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যাত্রা শুরু করলো ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কমপ্লেক্সের ২য় তলায় শুক্রবার দুপুরে এক জমকালো অনুষ্ঠান ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
সব মন্তব্য
No Comments