খুলনা ব্যুরো: সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ এক সপ্তাহের সফরে ২৫ অক্টোবর চীন সফরে যাচ্ছেন। ২৬ অক্টোবর থেকে ০১ নভেম্বর চীন সফরকারে পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ চীনের স্থানীয় সরকারের আমন্ত্রণে বিজ্ঞান সম্মেলন এবং ওয়াটারকিপার এলায়েন্স’র আমন্ত্রণে এশিয়ান রিজিওনাল সামিটে যোগ দিবেন। চীন সফরকালে পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বেইজিং, হাংজো ও থাইজু শহরের নদী, পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। কর্মসুচির মধ্যে রয়েছে নদী ও পরিবেশ রক্ষা বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং গ্রæপ ডিসকাশন। এছাড়া তিনি উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, রিভার ওয়াটার ইকোলজিক্যাল মিউজিয়াম, ওয়াটার কোম্পানী এবং সাইন্স কম্যুনিকেশন প্রতিষ্ঠান ভিজিট করবেন। বাংলাদেশে নদী রক্ষা ও পরিবেশ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চীন সরকার পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখকে ”সাইন্স টু ইউ” বার্ষিক ইন্টারন্যাশনাল ইভেন্টে আমন্ত্রণ জানায়। পাশাপাশি একই কারনে ওয়াটারকিপার এলায়েন্স পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখকে নদী বিষয়ক এশিয়ান রিজিওনাল সামিটে আমন্ত্রণ জানায়। বাংলাদেশ থেকে বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল এবং সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন। উল্ল্যেখ্য ৪ সদস্য প্রতিনিধি দলের চীন সফরের নেতৃত্ব দিবেন ওয়াটারকিপার এলায়েন্স’র বোর্ড মেম্বর, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments