বেনাপোল প্রতিনিধি: সরকারের বিভিন্ন উদ্যোগেও সুফল মিলছে না। শার্শা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল পেতে চালকদের লাইনে দাঁড়াতে হচ্ছে। দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষার পর অনেক চালক তেল পাচ্ছেন, অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আবার কোথাও কোথাও চড়াও হচ্ছেন গ্রাহকরা। নিজেদের মধ্যে অথবা পাম্পের কর্মীদের ওপর মারমুখী হতেও দেখা যাচ্ছে। ফলে পরিস্থিতি সামলাতে অনেক সময় অসহায় হয়ে পড়ছেন পাম্প সংশ্লিষ্টরা।
ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা মতো তেল পাওয়া যায় না। যতটুকু পাওয়া যায়, তা কয়েক ঘণ্টা পরই শেষ হয়ে যাচ্ছে। উপায় না থাকায় পাম্প বন্ধ রাখতে হচ্ছে।
বুধবার (১ এপ্রিল) বেনাপোলের সরজমিনে কয়েকটি ফিলিং স্টেশনে দেখা গিয়েছে তেল নেওয়া জন্য মটর সাইকেল চালকদের লম্বা লাইন। অনেক মটর সাইকেল চালদের একাধিক বার তেল নিতে দেখা গিয়েছে। যারা বেনাপোলের স্থানীয় বাসিন্দা তাদের জন প্রতি ৩০০ টাকার তেল প্রদাণ করা হচ্ছে। শার্শা উপজেলার প্রতিটি পাম্পে দুই জন পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। আজ সকাল থেকে টোকেনের মাধ্যমে সিরিয়াল করে দুপুর ১ পর্যন্ত ১৮০ জনকে ১ হাজার টাকার তেল দিয়েছে বেনাপোল ফিলিং স্টেশন।
বেনাপোল ফিলিং স্টেশনের পরিচালক গোলাম মোর্শেদ সেলিম বলেন, আমার ফিলিং স্টেশনের তেল শুধু মাত্র বেনপোলের বাসিন্দাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। যারা বেনাপোল এলাকার স্থানীয় বাসিন্দ তাদের জাতীয় পরিচয় পত্র যাচাই করে ১ হাজার টাকার তেল দেওয়া হচ্ছে। কিন্তু কিছু মানুষ সিরিয়াল ভঙ্গ করে একাধিক বার তেল নেওয়া চেষ্টা করছে। তাদের বাধা দিলে আমার কর্মচারীর উপর চড়াও হচ্ছে এবং ইতিপূর্বে আমার কর্মচারীর গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments