ঢাকা ১৬ আসনে বিশিষ্টজনদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ১৬ (পল্লবী- রূপনগর) আসনে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী মো. রাশিদুল ইসলাম (রাশেদ শাহরিয়ার) এর সাথে পল্লবী আবাসিক এলাকার সমর্থক, শুভানুধ্যায়ীদের সাথে আজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কার্টুনিস্ট ও সাহিত্যিক আহসান হাবীব, চিত্রশিল্পী আবু সালেহ টিটু, ডা. মজিবুল হক আরজু, শিক্ষক রাশিদা বেগম, শিক্ষক ড. মাহবুবা রহমান, ব্যবসায়ী মো.সালাউদ্দিন , সংগঠক ফখরুদ্দিন কবির আতিক, আরিফ ইননাসসহ এলাকার বিশিষ্টজন।
মতবিনিময় সভায় কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, "অনেক জীবনের বিনিময়ে আমরা এই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। বিগত ৫৪ বছরে যে সরকারই ক্ষমতায় এসেছে কেউই জনগণের স্বার্থরক্ষা করেনি। শিক্ষা - স্বাস্থ্য - বিজ্ঞান সবকিছুকে অবহেলা করেছে। এলাকা গুলোতে আজ পাঠাগার নেই। মাদক - সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। "
পল্লবী-রপনগর আসনের প্রার্থী রাশেদ শাহরিয়ার বলেন, "গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার আমাদের সামনে একটা সুযোগ এসেছিল রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের। সেই আশা আজ ম্রিয়মাণ। অন্তবর্তী সরকারও জনজীবনের সমস্যা সমাধানে ভূমিকা রাখছে না। ব্যবসায়ীদের স্বার্থেই সিদ্ধান্ত প্রণয়ন করছে। আমরা বিগত দিনে সরকারগুলোর গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম। গণআন্দোলনই জনগণের অধিকার রক্ষার একমাত্র গ্যারান্টি। সেই গণ-আন্দোলনের শক্তিকে বিকশিত করতেই আমরা নির্বাচনে লড়ছি। "
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments