নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাতে অবস্থিত মাহী ফিলিং স্টেশনের বিরুদ্ধে কয়েকমাস ধরে ওজনে কম তেল দেওয়া এবং রাতের আঁধারে গোপনে তেল বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ভোক্তা ও পরিবহন শ্রমিকদের দাবি, প্রকাশ্যে নিয়ম মেনে তেল বিক্রির কথা থাকলেও বাস্তবে চলছে অনিয়মের এক অদৃশ্য চক্র।
জানা যায়, দেশে তেলের এই ক্রান্তিলগ্নে গত শুক্রবার (২৭ মার্চ) রাতে আটোয়ারী মাহী ফিলিং স্টেশনে তিন হাজার লিটার জ্বালানি পেট্রোল ও সাড়ে চার হাজার ডিজেল আসে। পরের দিন শনিবার সকালে সেই তেল সাধারণ মোটরসাইকেল আরোহীদের দুইশো টাকার করে পেট্রোল দেওয়া হয়। দুইশো টাকার তেল নেওয়ার জন্য হাজারের অধিক মোটরসাইকেল আরোহীকে অপেক্ষা করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, পাম্প কর্তৃপক্ষ তাদের পরিচিত বা স্থানীয় কিছু লোকের প্রভাবে কাউকে পাঁচশো থেকে সাতশো টাকারও তেল দিয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে তেল দেওয়া হয় দুপুর ২ টা পর্যন্ত৷ ২ টার পরেই তেল শেষ হওয়ার ঘোষণা দেয় পাম্প কর্তৃপক্ষ। তারপরও তেল না পেয়ে এবং পাম্পে আরো তেল অবশিষ্ট আছে সন্দেহে রাত ৮ টা পর্যন্ত অপেক্ষা করতে দেখা যায় মোটরসাইকেল আরোহীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মোটরসাইকেল আরোহী জানান, আমরা রাত ১০ টায় আবারো আসি। অপেক্ষা করতে থাকি আবার কখন তেল দেওয়া শুরু করবে৷ তখন রাত ১ টার পরে আবারো তেল দেওয়া শুরু করে। তবে, দুইশো টাকার নয়, মানুষ ভেদে চারশো থেকে সাতশো টাকার তেল দেওয়া হয়েছিল৷ অনেকেই আবার জারে করে তেল নিয়ে গেছে।
সেদিন গভীর রাতে তেল দেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খেতে দেখা গেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, পাম্পের সকল বৈদ্যুতিক বাতি বন্ধ করে তেল দেওয়া হচ্ছে। তেল দেওয়ার মেশিন চালু থাকতে এবং মোটরসাইকেল গুলোতে তেল দিতে দেখা গেছে।
সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত তেল দেওয়ার কার্যক্রম চললেও রাতের গভীরে ফিলিং স্টেশনে বিশেষ কিছু গ্রাহকের কাছে অতিরিক্ত দামে তেল বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, এই সময় কোনো ধরনের রসিদ দেওয়া হয় না এবং সরকারি নিয়মও মানা হয়নি। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মোটরসাইকেল চালক ও পরিবহন শ্রমিক অভিযোগ করেন, তারা নিয়মিত তেল নেওয়ার সময় মিটার অনুযায়ী তেল পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “আমি ২০০ টাকার তেল নিলেও গাড়ির মিটার অনুযায়ী তা অনেক কম দেখায়। এর আগে একই টাকায় বেশি তেল পেয়েছি। তিনি আরো বলেন, বর্তমানে তেলের সংকট চলছে৷ তাই গ্রাহক তেলে পেলেই হলো। ওজনে তেল কম দিচ্ছে কিনা সেটা দেখার সময় নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আটোয়ারী মাহী ফিলিং স্টেশন গ্রাহকদের ওজনে তেল কম দিচ্ছে এটা শতভাগ সত্য। ২০০ টাকার তেল নিলে সেখানে ২০/৩০ টাকার হাওয়া ঢুকছে। যদি প্রশাসন অভিযান পরিচালনা করে তাহলে অবশ্যই মাহী ফিলিং স্টেশনের দুর্নীতি ধরা পরবে বলে তিনি জানান।”
এছাড়া স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় ফিলিং স্টেশনটির আশপাশে সন্দেহজনকভাবে যানবাহনের আনাগোনা বাড়ে। ধারণা করা হচ্ছে, এই সময়েই গোপনে তেল বিক্রির কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে মাহী ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে একাধিকবা বিষয়টি সম্পর্কে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানান, এ ধরনের অভিযোগ অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে। সকল গ্রাহক যেন নির্বিঘ্নে তেল পায় সেই দিকে নজরদারি অব্যাহত রয়েছে। আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং গ্রাহকদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করব।
সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযোগের দ্রুত সমাধান না হলে ভোক্তাদের আস্থা আরও কমে যাবে এবং বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
এদিকে ভোক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, ফিলিং স্টেশনে হঠাৎ অভিযান চালিয়ে মিটার যাচাই এবং রাতের কার্যক্রম পর্যবেক্ষণ করা হোক। এতে সত্যতা বেরিয়ে আসবে এবং অনিয়ম বন্ধ হবে।
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬-বিজিবি)র পৃথক দুটি অভিযানে পৌনে পাচ লক্ষ টাকা মূল্যমান ৫ টি অবৈধ ভারতীয় গরু আটক করা হয়েছে।
মঙ্গলবার ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে গ্যারেজের ভিতর থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারেজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নাম জড়িয়ে নারীদের সম্পর্কে সম্প্রতি দেওয়া এক বক্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যায়ি ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুত ও উচ্চমূল্যে বিক্রির দায়ে ...
সব মন্তব্য
No Comments