দিনাজপুর-২ আসনে উন্নয়নের নতুন দিগন্ত
মোঃ আহাছানুল মতিন নান্নু। (দিনাজপুর) বোচাগঞ্জ:
দিনাজপুরের বিরল-বোচাগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ পিনাক চৌধুরী গতকাল ২৫ এপ্রিল ২০২৬, শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর মাধ্যমে বাস্তবায়নাধীন “বৃহত্তর দিনাজপুর জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (জিডিডিআরআইপি)” এর আওতায় বোচাগঞ্জ উপজেলার ৫টি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন।
প্রায় ৮.৯৭ কিলোমিটার দীর্ঘ এসব সড়কের উন্নয়ন কার্যক্রম উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন ও ৩নং মুশিদহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়িত হবে। পাকাকরণ কাজের ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মারুফ হাসান, এলজিইডি বোচাগঞ্জের উপজেলা প্রকৌশলী জনাব জিবরীল আহাম্মদ, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
উন্নয়নকাজের আওতায় অন্তর্ভুক্ত সড়কসমূহ হলো—
১. সুলতানপুর টংকের বাড়ি হতে টেনা বদির বাড়ি পর্যন্ত সড়ক (১,৬৬০ মিটার)
২. টেনা সড়কে দারাজের বাড়ি হতে কাঞ্চণের বাড়ি পর্যন্ত সড়ক (১,৮০০ মিটার)
৩. সেনিহারি ফার্ম হতে টেনা জিপিএস (পিআইও ব্রিজ) পর্যন্ত সড়ক (২,০০০ মিটার)
৪. দিঘড়ী হতে বগুলাডাঙ্গী সড়ক (২,০৬০ মিটার)
৫. রতনদা হতে ছোট সুলতানপুর সড়ক (১,৪৫০ মিটার)
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মাননীয় সংসদ সদস্য বলেন, গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্যতম অংশ। এসব সড়কের উন্নয়ন সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক হবে, কৃষিপণ্য পরিবহন সুবিধাজনক হবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এসব সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments