আন্তর্জাতিক ট্রাইব্যুনাল
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রের ভয়াবহ বিস্ফোরণ মামলায় বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে বড় এক জয়ে সামনে এসেছে। ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড) নাইকো রিসোর্সেসকে কাছে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১৬ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই রায়ের বিষয়টি পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান নিশ্চিত করেন। তিনি জানান, রায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাইকোকে দুই দফায় ঘটে যাওয়া বিস্ফোরণ, যেটিতে প্রায় ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস ঝরিয়ে দিয়েছে, তার জন্য ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশসহ অন্যান্য ক্ষতির জন্য ২ মিলিয়ন ডলার মোট ৪২ মিলিয়ন ডলার বাংলাদেশকে ক্ষতিপূরণ হিসাবে দিতে নির্দেশ দিয়েছে।
এই রায় আন্তর্জাতিক আইন ও বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, কারণ বাংলাদেশ দীর্ঘদিন ধরে নায়কোর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছিল এবং প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ক্ষতির দাবি জানিয়েছিল। তবে ট্রাইব্যুনাল উল্লেখযোগ্য পরিমাণ কম অর্থ নির্ধারণ করলেও বাংলাদেশ পক্ষে রায় দিয়েছে।
এ মামলাটি ২০০৫ সালে ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নাইকোর তত্ত্বাবধানে খননকাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ও পরিবেশগত ক্ষতির ঘটনায় শুরু হয়। সেই সংঘটিত ঘটনাটি দীর্ঘ দিন ধরে বাংলাদেশ-নাইকো ছাড়িয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিবেচনায় এসেছে।
এই রায়ের পর বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ ও ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া সম্পর্কে পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিস্তারিত সিদ্ধান্ত নেবে।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আলোচিত ভিডিও ধারণ ও প্রকাশকারী বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার এ ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বেশকিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায ...
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments