বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ গত ২২ আগস্ট শিক্ষা মন্ত্রনালয়ের এক আদেশ থেকে জ্বালানি সাশ্রয়ের নামে সপ্তাহে ২ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ডা.জয়দীপ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার এক যুক্ত বিবৃতিতে এ সিদ্ধান্তকে সরকারের দায়িত্বহীনতার পরিচায়ক এবং শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর বলে অভিহিত করেন।
তাঁরা বলেন “ করোনা মহামারীর কারনে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিলো। ফলে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। লক্ষ -লক্ষ শিক্ষার্থী ঝরে পড়েছে (Drop out). দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি ( Learning gap) তৈরি হয়েছে। নতুন করে দুই দিন বন্ধের এ সিদ্ধান্ত সংকটকে আরও বাড়িয়ে তুলবে।
তাঁরা আরও বলেন,“ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশি বন্ধ থাকলে শিক্ষার্থীরা প্রাইভেট -কোচিংয়ের দিকে বেশি ঝুঁকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলবে। এতে শিক্ষার বানিজ্যিকীকরন যেমন বাড়বে একইসাথে শিক্ষার মর্মবস্তু থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হবে।
এ ঘটনায় আরও একটি বিষয় লক্ষ্যনীয়, সরকার এ ধরনের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোন গনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নি। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষাবিদসহ অন্যান্যদের মতামত নেয়ার প্রয়োজন মনে করে নি। এতে সরকারের স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক অবস্থান আরও স্পষ্ট হয়।”
তাঁরা আরও বলেন,“বর্তমান যে জ্বালানি সংকট চলছে; এ হলো আওয়ামী সরকারের দূর্নীতি এবং লুটপাটের ফলাফল। কিন্তু নিজেদের দায় চাপাচ্ছে জনগণের কাঁধে ।
বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি – বিলাসবহুল, অপ্রয়োজনীয়, কম গুরুত্বপূর্ণ খাত এবং স্থাপনার বিদ্যুৎ খরচ কমিয়ে বা বন্ধ রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান এবং পরিচালনা যেন নির্বিঘ্নে হতে পারে সেজন্য শিক্ষা মন্ত্রনালয় যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়; তার প্রতি জোর দাবি জানাই ”
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments