আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৪, জামালপুর ক্যাম্প (সিপিসি-১) কর্তৃক পরিচালিত তিনটি পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন মাদক মামলার আসামী এবং একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও পশ্চিমপাড়া এলাকার তিনানী–ঝিনাইগাতী সড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. আলমগীর (২৩) ও মো. রিপন (১৮)–কে ১২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।
অপরদিকে, একই দিন রাতে গাজীপুরে যৌথ অভিযানে গাজীপুর জেলার বাসন থানার হারিকেন এলাকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. রাকিব ওরফে ডিপজল (২০)–কে গ্রেফতার করা হয়।
এদিকে, ১৭ অক্টোবর রাতে র্যাব-৩ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে জামালপুর জেলার ইসলামপুর থানার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. মজিবুর রহমান ওরফে সেলিম (৪৫)–কে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার কৃষ্ণনগর কাঠমা পূর্বপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।
গ্রেফতারকৃত চার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments