মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাল দলিল তৈরি সরবরাহকারি চক্রের ১ সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার।পরে ভ্রাম্যমান আদালতে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।
জানা যায়, ১৪ জানুয়ারী (বুধবার) বিকালে পৌরশহরের ভান্ডারা গ্রামের মোকলেসুর রহমান ভান্ডারা মৌজার ১৫৫৯ দাগের ৩৯ শতক জমির মধ্যে ৩ শতক জমি নিজ পুত্রকে ওশিয়ত নামা দলিল সম্পাদন করতে যায় সাব-রেজিস্ট্রার অফিসে। দলিল লেখক স্বাধীন সবকিছু ঠিকঠাক মতো দলিল লেখে সাবরেজিস্ট্রারের কাছে যায়। এসময় সাব-রেজিস্ট্রার দলিলের জাবেদা নকলটি সন্দেহ হলে, রেকর্ড রুমে তল্লাশি চালায়। সেখানে স্বাক্ষরের অমিল দেখা দিলে দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ করে। তারা জানায়, হরিপুর উপজেলার বড়য়াল গ্রামের আঃ রহিমের পুত্র মজিবুর রহমান তাকে ১০ হাজার টাকার বিনিময়ে এই জাবেদা নকলটি সরবরাহ করেছে। কৌশলে মুজিবুর রহমানকে রেজিস্ট্রার অফিসে ডেকে আনা হলে তিনি ভূয়া দলিল তৈরির বিষয়টি স্বীকার করেন এবং জাল দলিল তৈরির সাথে জড়িত আরেক জনের নাম প্রকাশ করেন। সে হরিপুর উপজেলার খিরাইচন্দি গ্রামের মানিক। তাদের তথ্যের ভিক্তিতে সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান, জাল দলিল তৈরির চক্রের ১ জন সদস্য (মুজিবুর রহমান)'কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম জানান, প্রথমে দলিলের জাবেদা নকলটি তাঁর সন্দেহ হয়। পরে সেটি রেকর্ড রুমে তল্লাশি দিয়ে ভূয়া প্রমানিত হলে তাদের জিজ্ঞাবাদ করলে তারা জাল দলিলের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে সহকারী কমিশনার(ভুমি)'কে কল করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের ১জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments