উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, চাই সুস্থ দেহ, দৃঢ় মনোবল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর আলহাজ্ব বি.এন.খান ডিগ্রী কলেজে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ এপ্রিল বুধবার সকাল ৯টায় বি.এন. খান ডিগ্রী কলেজ মাঠে অত্র কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ রফিকুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, বি.এন.খান ডিগ্রী কলেজের এডহক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান, সদস্য এ্যাডভোকেট আমির হোসেন মিঞা, উজিরপুর বন্দর কমিটির সভাপতি মোঃ সামশুল হক সিকদার, বিএনপি নেতা মামুন সিকদার, অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা, সকল ছাত্র ছাত্রী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশাজীবী বৃন্দ, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব বি.এন.খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই ছাত্র আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে, শপথ বাক্য পাঠ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments